ঢাকা: আবু সাঈদ পুলিশের গুলিতে মারা যায়নি, তাকে নিয়ে জামাত শিবির নাটক করেছে, সমস্তটা হয়েছে একটা গঠিত নির্বাচিত সরকার ফেলে দেয়ার জন্য। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যই ছিল একটি নির্বাচিত সরকার-কে হঠানো।

উল্লেখযোগ্য যে, ইসলামী ছাত্রশিবির তাকে নিজেদের কর্মী বলে দাবি করে। কেন? কারণ তাদের দরকার ছিল একটা লাশ—যেটাকে তারা “শহীদ” বানিয়ে ব্যবহার করতে পারে। সব ষড়যন্ত্রগুলো রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডা।

আজ স্পষ্ট—আবু সাঈদ মাঠে নেমেছিল হয়তো আন্দোলনের জন্য। কিন্তু শিবিরের কাছে সে ছিল কেবল একটি “রাজনৈতিক প্রকল্প”—একটা লাশ, যাকে শহীদ সাজিয়ে দেশকে অস্থিতিশীল করা যায়।

আবু সাঈদ গুলিতে মারা যায়নি, অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে বলে পরিষ্কার দাবি করেছেন আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।

এদিন আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শেষ হওয়ায় রায়ের জন্য অপেক্ষমান রেখেছেন ট্রাইব্যুনাল-২।

আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক আজ শেষ হয়েছে। আমি তিনি কনস্টেবল সুজন ও এএসআই আমির হোসেনসহ তিনজনের পক্ষে যুক্তি উপস্থাপন করেছি।

এর মধ্যে একটি হলো আবু সাঈদের ওপর যে রাবার বুলেট বা পিলেটস ব্যবহার করা হয়েছিল, তা ত্বকের জন্য ক্ষতিকর ছিল কি না। কিন্তু এ নিয়ে কোনো যুক্তি খণ্ডন করেনি প্রসিকিউশন।

এর অর্থ হলো আবু সাঈদ গুলিতে মারা যাননি। অন্য কোনো কারণে মারা গেছেন। অর্থাৎ হেড ইনজুরিতে (মাথায় আঘাত) মারা যাওয়ার ঘটনাটিকে সমর্থন করে। কারণ তার গেঞ্জিতে কোনো ছিদ্র ছিল না।

দুলু এই বিষয়ে বলেন, এই মামলায় ২৫ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন তদন্ত কর্মকর্তা। তিনি বলেছেন যে, এই গেঞ্জির ছিদ্র নেই। গেঞ্জির অংশটি সামনের না পেছনের এটাও তিনি জানেন না। প্রসিকিউশনের দায়িত্ব হলো প্রমাণ করা। তারা প্রমাণ করতে পারতেন এটা সামনের নাকি পেছনের অংশ। কিন্তু বলতে পারেনি। আর এ সন্দেহের কারণে আসামিরা খালাস পাবেন।

আবু সাঈদের শরীরে গুলির চিহ্নও পাওয়া গেছে, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, আবু সাঈদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে, এটা ছবির তথ্য। কিন্তু আগ্নেয়াস্ত্রের আঘাত পেলে এক্স-রে ও রেডিওস্কপি করতে হয়। এর মাধ্যমে গুলির যে অংশবিশেষ শরীরে রয়েছে তার উপস্থিতি নির্ণয় করা যাবে। যেহেতু এখানে গুলির কোনো কার্তুজ জব্দ করা হয়নি, তাহলে আমরা কি সিদ্ধান্তে আসব যে, তার দেহে কোনো গুলি পাওয়া যায়নি। অথবা যিনি ময়নাতদন্ত করেছেন, তিনি সঠিকভাবে করেননি।

তিনি আরও বলেন, চব্বিশের ৫ আগস্টের আগে ওই চিকিৎসক ময়নাতদন্তই করতে পারতেন না। সাক্ষ্যে তিনি ব্যাখ্যা দিতে পারতেন যে, আমি এ কারণে এক্স-রে বা রেডিওস্কপি করতে পারিনি। অথবা এই দুটি পরীক্ষা না করার জন্য অমুক-অমুক ব্যক্তি বা পুলিশের কর্মকর্তা দায়ী। এমন বললে আমরা বুঝতে পারতাম সঠিক পদক্ষেপ নিয়েছেন ওই চিকিৎসক।

ময়নাতদন্ত প্রতিবেদনের মন্তব্য পরিবর্তনে তাকে বাধ্য করা হয়েছে। কিন্তু কোথাও বলেননি এক্স-রে করতে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে আমাকে মন্তব্য লিখতে বাধা দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *