ঢাকা: আইসিসির সভায় নাক কেটেছে বাংলাদেশের। পাকিস্তান ছাড়া কারো সমর্থন পায়নি। তবে তারপরেও বহু কথা শোনা গেলো ভারতের বিরুদ্ধে।

ভালো নাটক শুরু করেছে বিসিবি।

আইসিসির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন বিসিবি প্রধান বুলবুল। আসিফ নজরুল তো প্রলাপ বকছেন ভারতের বিরুদ্ধে ।

এত নাটকীয়তার পরেও ফের আইসিসিকে চিঠি দিল বিসিবি। যদিও আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতে খেলতে না গেলে বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়বে।

এই আবহে বাংলাদেশও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিশ্বকাপে না খেলার। এরপরও ফের একবার বিশ্বকাপের ভেন্যু বদলের দাবিতে আইসিসিকে চিঠি লিখল বিসিবি। আবার এই ইস্যুতে স্বাধীন কমিটির হস্তক্ষেপ চায় বাংলাদেশ।

আইসিসি বাংলাদেশকে জানিয়ে দিয়েছিল, ভারতে গিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হবে। তবে এরপরও বাংলাদেশ নিজেদের অবস্থান বদলায়নি। ভারতে গিয়ে বিশ্বকাপে খেলবে না বলেই জানিয়েছিলো বিসিবি।

তবে এবার একই কথা নিয়ে আবার আইসিসিকে একটি মেইল দিয়ে জানিয়েছে বিসিবি। অবশ্য যোগ হয়েছে নতুন এক দাবি।

ভেন্যু পরিবর্তনের দাবিটি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়, সে অনুরোধ আইসিসিকে করেছে বিসিবি।

কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে আইসিসির স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত কমিটি সেটির সুরাহা করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *