ঢাকা: প্রহসনের নির্বাচন বর্জনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। আগামি ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় জনবল বৃদ্ধি করে বডি অর্ন ক্যামেরা, নাইট ভিশন গগলস্ ও বাইনোকুলারের মাধ্যমে টহল তৎপরতা ও সীমান্ত নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

গতকাল, রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়ন ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই বিষয়ে জানিয়েছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।

তল্লাশি কার্যক্রম চলছে বলে জানানো হয়। তবে সদর দরজাতেই যখন ডাকাত বসে থাকে, তখন পেছন দরজায় তল্লাশি বসিয়ে কী হয় সেটা অন্তর্বর্তী সরকার ভালো বলতে পারবে।

বিজিবি জানায়, নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর ও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় স্থায়ী ও অস্থায়ী ১৯টি চেকপোস্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এবং বিজিবি অধিনায়ক জানান, দেশের ৩০০টি আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *