ঢাকা: অতীতের নেতিবাচক ধারণা থেকে বিএনপি বেরোতে পারবে? বেরিয়ে আসতে চায় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সংসদ সম্পর্কে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে দক্ষ করে তুলতেই দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

আজ, শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনের কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি কথাগুলো বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি চায় সংসদকে কার্যকর ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে।

যাই হোক, যত যাই কথা হোক- পুলিশ হত্যার তদন্তের বিষয়ে আর কোনো কথা হয় না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *