ঢাকা: নির্বাচন মাঝে মাত্র দুদিন বাকি। সহিংসতা দেশের চারদিকে। খুন, মব প্রতিদিন হচ্ছে।

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর দেহ উদ্ধার হয়েছে।

রাজধানীর কলতাবাজার পানির পাম্প এলাকার ভাড়া মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম রাকিবা সুলতানা (২০)।

তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রোববার (৮ জানুয়ারি) সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিবার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায়। তিনি কলতাবাজারে একটি ভাড়া মেসে থাকতেন।

জানা গেছে, যেদিনের ঘটনা সেদিন সারাদিন তার ঘরের দরজা বন্ধ ছিল। সন্ধ্যার দিকে তার বান্ধবী এসে ডাকাডাকি করে। সাড়া না পেলে বাড়িওয়ালাকে জানান বিষয়টি।

জানা যাচ্ছে , পরে নিচ থেকে একজন এসে হাতুড়ি দিয়ে দরজা ভাঙলে শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।

তবে কেন তিনি মারা গেলেন? আদৌ কী এটি হত্যা নাকি আত্মহত্যা? নাকি আত্মহত্যায় প্ররোচনা?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *