ঢাকা: নির্বাচন সামনে। তার আগে ঘটছে সব অঘটন। বলা ভালো অঘটন ঘটানো হচ্ছে।
রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকায় ভুঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তবে অগ্নিকাণ্ডের সময় বাসে কোনো যাত্রী ছিলো না, ফলে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগুন লাগার এই ঘটনাটি ঘটেছে সকালে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছেন, শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা ৪৯ মিনিটে এই আগুনের ঘটনা ঘটে।
তিনি জানান, উত্তরা হাউস বিল্ডিং এলাকায় ভুঁইয়া পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
যদিও বলা হচ্ছে, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটিতে আগুন লেগেছে তবুও সন্দেহ থাকছেই।
