ঢাকা: ফের ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের সংঘর্ষ। উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে। তবে কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে জানা যায়নি।

মূলত জেনজি- একেবারে সর্বনাশা হয়ে উঠেছে। যা দেশবাসীর কাছে বিরক্তিকর হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে তীব্র সংঘর্ষ চলে।

ঢাকা কলেজ ক্যাম্পাসের একটি বাসের ওপর উঠে আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী নৃত্য করতে থাকে। এই হচ্ছে দেশের অবস্থা।

বাস ভাঙচুর, অহেতুক সংঘর্ষে জড়িয়ে পড়া, এবং ক্যাম্পাসের স্থাবর ও অস্থাবর সম্পত্তির ক্ষয়ক্ষতি—এসব বিষয় কি কখনো স্থায়ীভাবে সমাধান হবে? সরকার তো শুধু নিজের পেট মোটা করে চলেছে।

শিক্ষাপ্রতিষ্ঠান কোনোদিন কাটাকাটি, মারামারির জায়গা নয়। অথচ বাংলাদেশের একবারে বিশৃঙ্খল অবস্থা চলছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া এবং মারামারিতে জড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা কলেজের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এদিকে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেলও নিক্ষেপ করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *