ঢাকা: মুক্তিযুদ্ধবিরোধী অবৈধ ইউনুস সরকারের মত তারেকের বিএনপি সরকার ও একই পথে হাঁটছে।

বিএনপি কখনো যে মুক্তিযুদ্ধকে ধারণ করেনি, শুধুমাত্র কার্যসিদ্ধির জন্য ব্যবহার করেছে তার আরেকটি উদাহরণ এটি।

এরা বঙ্গবন্ধুকে ভয় পায়, বঙ্গবন্ধু ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। অতীতেও তারা এমন চক্রান্ত করেছিল, সফল হয়নি।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম. জামাল উদ্দীনকে অতর্কিত গ্রেফতার করেছে পুলিশ।

বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা ২০২৬ (ঢাকা টু টুঙ্গিপাড়া) আ. ক. ম. জামাল উদ্দীনের নেতৃত্বে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে থেকে জিরো পয়েন্টের দিকে শান্তিপূর্ণ পদযাত্রা শুরু হলে পদযাত্রাটি জিরো পয়েন্টে পৌঁছানো মাত্রই পুলিশ জামাল স্যারকে আকস্মিকভাবে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, অধ্যাপক জামাল উদ্দীনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে মারধরের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *