ঢাকা: চোর ডাকাতের সংখ্যা বেড়েছে। সামনে ঈদ। ঢাকা ছেড়ে যাচ্ছে মানুষ। গ্রামে পরিবার নিয়ে ঈদ করার পরিকল্পনা। ফলে বাসা ফাঁকা থাকবে, এই সুযোগ নিতে পারে চোর।

ফলে সতর্ক করে দেয়া হলো জনগণকে। ঈদে ঢাকা ছাড়ার আগে  স্বর্ণালঙ্কার আত্মীয়-স্বজনদের বাসায় রেখে যেতে পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

তবে ঢাকায় কারও আত্মীয় না থাকলে সোনা, অর্থ থানায় রেখে যাওয়ার কথা বলেছেন তিনি।

এদিন, রবিবার, ১৫ মার্চ রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে কথাগুলো বলে সাবধান করেন তিনি।

তিনি বলেন, ঈদ উপলক্ষে নগরবাসীর ঈদযাত্রা সুগম করা এবং ফাঁকা রাজধানীর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।

রাজধানীবাসী যেন ‘নিরাপদে ও নির্ভাবনায়’ ঈদ উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে ডিএমপি ‘পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা’ হাতে নিয়েছে।

নগরবাসীর উদ্দেশে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, নগদ অর্থ স্বর্ণালংকার বা গুরুত্বপূর্ণ দলিল অরক্ষিত অবস্থায় রাখবেন না।

এগুলো আপনার আত্মীয়স্বজনের বাসায় রেখে যাবেন।

ঢাকায় যাদের স্বজন নেই তারা পুলিশের সাহায্য নেবে।

ঈদের সময় অপরাধীরা যেন কোনো সুযোগ সুবিধা না নিতে পারে, সেজন্য টহল কার্যক্রম জোরদারসহ চেক পোস্টের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে‌ বলে জানানো হয়।

এ তো গেলো সাময়িক স্বস্তি। সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অধঃপতন হয়েছে, তা ঠিক করা যদি না হয় তাহলে জনগণের বিপদ। যাই বিপদ হয়, জনগণের সবচেয়ে প্রথম হেনস্থার মধ্যে পড়তে হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *