ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং এর ক্রমাগত বিস্তার নিয়ে গভীর উদ্বেগ এবং আশঙ্কা প্রকাশ করছে জনগণ। ইতিমধ্যে বাংলাদেশে একটা হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এর মধ্যেই সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশিদের দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গত ২৫ ফেব্রুয়ারি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও যেসকল বাংলাদেশি সৌদি আরব ত্যাগ করেননি, তাদেরকে আগামি ১৮ এপ্রিলের আগে দেশ ছাড়তে নির্দেশ দেয়া হয়েছে। এখনো হাতে কিছু সময় আছে।
বুধবার (২৫ মার্চ) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সৌদি আরবে ভিজিট, ওমরাহ এবং ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত বাংলাদেশি ভাই ও বোনদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২৫ ফেব্রুয়ারি যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদেরকে ১৮ এপ্রিলের পূর্বে সৌদি আরব ত্যাগ করার জন্য সৌদি কর্তৃপক্ষ সুযোগ দিয়েছে।’
এবং এটাও জানানো হয় যে, ১৮ এপ্রিলের আগে যেকোনো দিন টিকিট নিয়ে সরাসরি এয়ারপোর্টে গেলে সৌদি আরব ত্যাগ করতে পারবেন বাংলাদেশিরা।
ভিসার মেয়াদ বা জরিমানা নেয়া হবে না। এই সময়ের মধ্যে ভিসার মেয়াদ বৃদ্ধি করা কিংবা জরিমানা ছাড়া প্রবাসীরা সৌদি আরব ত্যাগ করতে পারবেন, বলা হয়েছে।
তবে ১৮ এপ্রিলের আগে এইসমস্ত কাজের প্রয়োজন নেই কিন্তু যদি কেউ ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ না করেন তাহলে পরবর্তী সময় আইনি জটিলতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস।
