ঢাকা: রাজধানীর গ্রিন রোডে অবস্থিত নামকরা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গ্রিন লাইফ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

আজ বুধবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।হাসপাতালের ১৫ তলা ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, খবর পেয়ে তাদের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে কীভাবে এই আগুন লেগেছে, এবং হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের ভেতরে থাকা রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে দ্রুত অনেককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সম্মিলিতভাবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

প্রায়ই দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আগুন লাগছে। কিন্তু সতর্কতামূলক কোনো বিবৃতি বা এইসব ঘটনা যাতে না ঘটে সেজন্য সরকার, প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায় না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *