ঢাকা: ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে আগুন লাগে কারখানায়।
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী ডিপজলের গলিতে গ্যাস লাইট কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধারের ঘটনা তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ও এলাকাবাসীর চেষ্টায় আগুন লাগার দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
এর আগেও একই কারখানায় আগুন লেগে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু তারপরেও প্রশাসনের কার্যকর কোনো ব্যবস্থা দেখা যায়নি।
সবচেয়ে উদ্বেগজনক বিষয়—আগুন লাগার পর আশপাশের অন্তত ৫০টি বাড়িতে পানি খুঁজেও পর্যাপ্ত পানি পাওয়া যায়নি!
এই কেরানীগঞ্জের গ্যাস লাইটার কারখানায় আগুনের প্রাথমিক কারণ এখনো জানা যায়নি। কিন্তু এই ঘটনা প্রশ্ন তুলেছে—একই এলাকায় বারবার আগুনের ঘটনা কেন? এবং প্রশাসনের অদক্ষতা কেন?
উল্লেখযোগ্য যে, সাম্প্রতিক কয়েক মাসে বাংলাদেশে একাধিক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে।
বারবার এসব ঘটনা সত্ত্বেও স্থানীয় প্রশাসন কেন কারখানাগুলোতে ফায়ার সেফটি ব্যবস্থা নিশ্চিত করতে পারছে না? এই অবহেলা স্থানীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকির।
