কেরানীগঞ্জ: আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিনা অপরাধে কারাগারে বন্দী। ভুয়া হত্যা মামলা দিয়ে এইভাবে তাঁদের বন্দী করে রাখা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আধিকাংশ তৃণমূল নেতা কর্মীরা কারাগারে এবং পরিবার থেকে বিচ্ছিন্ন মব জনকদের জন্য।

আওয়ামীলীগের ১৭ বছরে প্রতিটি এলাকায় বিএনপি,জামাত সবাই একসাথে ঈদের নামাজ আদায় করেছেন।

আজ শুধু আওয়ামীলীগের কর্মী হওয়ার জন্য পরিবারের সাথে ঈদ করতে পারেন না।

এখন তো দেশে মব সরকার নেই। এখন দেশে নাকি নির্বাচিত রাজনৈতিক সরকার।

তাহলে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নির্দোষ নেতা-কর্মী স্ত্রী-সন্তান, বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ ঈদ আনন্দ উপভোগ করতে পারছেন না কেন?

হাজার হাজার নেতাকর্মী বিনাদোষে মিথ্যা মামলায় কিংবা মামলা ছাড়াই আগে গ্রেফতার হয়ে পরে অজ্ঞাতনামা আসামী হিসেবে দীর্ঘদিন যাবত কারাগারে বন্দি রয়েছেন কেন? জামিন পাচ্ছেন না কেন?

এই প্রশ্ন সরকারের কাছে, আইনের কাছে।

বিশেষ কারাগারেই এবার তাঁরা ঈদের নামাজ আদায় করবেন। কড়া নিরাপত্তার মাঝখানে থাকবেন তাঁরা।

ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর কেরানীগঞ্জে অবস্থিত কেরানীগঞ্জ বিশেষ কারাগারে বন্দি সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। এ জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ।

কারা সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট বিভিন্ন হত্যা মামলায় প্রায় ১২৩ জন সাবেক মন্ত্রী, এমপি ও প্রশাসনিক কর্মকর্তাকে এই বিশেষ কারাগারে রাখা হয়েছে।

বন্দিদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন সাবেক মন্ত্রী সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

ঈদ উপলক্ষে তাঁদের নতুন পোশাক দেয়া হবে। পাশাপাশি কারা ও সমাজকল্যাণ অধিদপ্তরের উদ্যোগে লুঙ্গি, গেঞ্জি ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।

কারা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের দিন তাঁদের জন্য বিশেষ খাবারের আয়োজন রয়েছে। সকালে পায়েস ও সেমাই, দুপুরে পোলাও, মাংস, ডিম ও বিভিন্ন ভাজি এবং রাতে মাছ ও ভাত পরিবেশন করা হবে।

এদিকে, ঈদের দিনে কারাগারে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং বন্দিদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হবে। বন্দিরা নির্দিষ্ট সময়ের জন্য স্বজনদের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পাবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *