ঢাকা: আবারো ড্যামেজ কন্ট্রোলে নেমেছে ইউনূস সরকার। হাদির মৃত্যু ঘটিয়ে ক্ষমতা ধরে রাখার কৌশল করে জামাত শিবির। যেমন আবু সাঈদ, মুগ্ধ তেমনি ঘটানো হয়েছে হাদির মৃত্যু।
এর আগে ওসমান হাদির ভাইকে বড় চাকরি দিয়েছে ইউনুসের অন্তর্বর্তী প্রশাসন। ওমর বিন হাদিকে ব্রিটেনের বার্মিংহামে বাংলাদেশে সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়।
এবার ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট দিতে এক কোটি টাকা ‘বিশেষ অনুদান’ দিচ্ছে সরকার।
রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে ১২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য এই টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার এ অর্থ বরাদ্দের অনুমোদন দিয়েছে। তবে ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত দেওয়া হয়েছে।
