ঢাকা: বৃষ্টি দিয়ে যেন জনমনে প্রশান্তি ছড়িয়ে দিলো প্রকৃতি। আজ শুক্রবার ছুটির দিনে সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। মাঝে মাঝে মেঘের ফাঁকে সূর্যের দেখা মিলেছে বটে তবে বিকেলের দিকে মেঘ বাড়তে থাকে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয় শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া বয়ে যায়। সব বিষাদ কাটিয়ে নিয়ে যায় এই বৃষ্টি।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন মার্কেটে কেনাকাটার ভিড় বাড়তে শুরু করেছে।

ইফতারের পর কেনাকাটার জন্যে বের হওয়া লোকজনেরা অবশ্য বিপাকে পড়ে যান শিলাবৃষ্টিতে। তবুও আকস্মিক এই বৃষ্টি ভালোলাগা ছড়িয়ে দেয়।

এদিকে আগামিকালকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, শনিবার (১৪ মার্চ) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে ।

আর, রবিবার (১৫ মার্চ) রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রামের দুই-এক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *