ঢাকা: গরমে হাঁসফাঁস অবস্থা শুরু হয়ে গেছে প্রায়। রাজধানী ঢাকায় গরমের তীব্রতা দিন দিন বাড়ছে। গাছপালা নেই, ফাঁকা জায়গা নেই, গরম বাড়বে বছরে বছরে এটাই স্বাভাবিক। ঢাকায় কোথাও শান্তি নেই।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড হওয়ায় অস্বস্তি বেড়েছে। ভ্যাপসা গরম আছে, আকাশ আংশিক মেঘলা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য আরো বাড়তে পারে, ফলে আপাতত তাপদাহ থেকে স্বস্তি পাওয়ার সম্ভাবনা কম।
আজ, শনিবার, ৪ এপ্রিল সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ছিলো। এবং একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।
গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বৃষ্টি না হলে আগামি কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
