ঢাকা: সারা দেশের নজর ছিলো বুধবারের দিকে ।
পানি বহুদূর গড়িয়ে গেছে। এতদূর হয়তো গড়াতো না কিংবা বাংলাদেশকে আলটিমেটামের মুখেও পড়তে হতো না।এই পরিস্থিতি মূলত সৃষ্টি করেছেন আসিফ নজরুল।তিনি প্রথম থেকে আগুনে ঘি ঢেলে যাচ্ছেন।
২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে চলমান অচলাবস্থা আরও জটিল আকার ধারণ করেছে।
ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া, না যাওয়া নিয়ে আজ আইসিসি বোর্ডের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
সেখানে সিদ্ধান্ত হয়েছে— বাংলাদেশ যদি ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ না খেলার অবস্থান থেকে সরে না আসে, তাহলে তাদের পরিবর্তে অন্য একটি দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে।
ভোটাভুটি হয়েছে বুধবার । এবং আইসিসি-র বোর্ডের বৈঠকে ঠিক হয়েছে, ভারতে খেলতে না আসার ব্যাপারে বাংলাদেশ অনড় থাকলে তাদের টি-২০ বিশ্বকাপ থেকে ছেঁটে ফেলা হবে। পরিবর্তে নেওয়া হবে অন্য দেশ । বাংলাদেশের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে রয়েছে স্কটল্যান্ড ।
ভোটে হেরে গিয়েছে বাংলাদেশ। আইসিসি-র বৈঠকে বুধবার যে ভোটাভুটি হয়েছে, সেখানে বাংলাদেশকে বাদ দিয়ে অন্য কোনও দেশকে নেওয়ার পক্ষে ভোট দিয়েছেন অধিকাংশ সদস্য । ভোটে হেরে গিয়েছে বাংলাদেশ ।
তবে বাংলাদেশকে একদিনের সময় দেয়া হয়েছে। নিজেদের অবস্থান আরো একবার বিবেচনা করার জন্য একদিন সময় দেওয়া হয়েছে ।
আগামিকাল বৃহস্পতিবারের মধ্যে তাদের জানাতে হবে, ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ খেলতে তারা রাজি কি না!
আর এই সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না পাওয়া গেলে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে।
প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি এখন মাথা নোয়াবে? সব হার মানা কিন্তু পরাজয় নয়, অনেক সময় নিজের অগ্রগতির জন্যেও সুযোগ থাকে।ভারত সেটা সুযোগ দিয়েছে। বাংলাদেশ বুঝলে বুঝবে, না বেঝলে গলাধাক্কা খাবে।
