ঢাকা: স্বামীর পরকীয়ায় শেষ হয়ে গেলো একটি জীবন। এত সুন্দর সুখের সংসার থাকতে, স্ত্রী সন্তান নিয়ে আনন্দে জীবন কাটানোর সময় অভিনেতা আলভী কিনা পড়ে ছিলেন অন্য নারী নিয়ে।

তাছাড়া তিনি আরো নারীদেরও ডিস্টার্ব করতেন বলে জানা যাচ্ছে।‌

তিথি নামের মেয়েটি প্ল্যান করে ইকরাকে জ্বালাতেন যাতে তিনি আলভীর জীবন থেকে সরে যান, সেই মেয়ে আবার ইকরার মৃত্যুতে শোক প্রকাশ করে স্ট্যাটাস দেয়! ভাবা যায়!

ইকরার ভাইরাল হওয়ায় হোয়াটসঅ্যাপ ম্যাসেজ থেকে জানা যাচ্ছে, কিছুদিন আগেই তাঁদের বিবাহ বার্ষিকী ছিলো, বিবাহ বার্ষিকী উপলক্ষে আলভী তাঁকে চট্রগ্রাম থেকে একটি মেহেদী গিফট করেছিলেন, তারপরের দিন ইকরা তিথীর হাতে মেহেদী দেয়া অবস্থায় আলভীর সাথে তিথীর ফেসবুক পোস্ট দেখতে পান।

এটা দেখার পর ইকরা তার মেহেদী খুঁজতে গিয়ে দেখেন সেই জায়গায় মেহেদীটি আর নেই!

ইকরা তার আলাপে আরো বলেছেন, তার সাথে যদি আলভীর অবৈধ সম্পর্কই না থাকবে, তাহলে সাধারণ কলিগ হয়ে তারা এতো ক্লোজ ছবি কিভাবে তুলতে পারে!

তিথীর ফেসবুক পেইজে যত ছবি রয়েছে প্রায় ৯০ শতাংশ পোস্ট আলভীর সাথে একদম স্বামী স্ত্রীর মতো ঘনিষ্ঠভাবে তোলা। এগুলো কোন নাটকের অংশের ছবি না!

এছাড়া আলভী একজন নায়ক কিভাবে তার নায়িকা সহশিল্পীকে একটা নোংরা ঘনিষ্ঠ ছবি দিয়ে জন্মদিন উইস করতে পারে?

ইকরার বান্ধবীর মতে, তিথী এগুলো ইচ্ছা করেই আলভীকে দিয়ে করাতো যাতে ইকরা আলভীর প্রতি বিরক্ত হয়ে ডিভোর্স দিয়ে দেয়।

এমনকি আলভী নাকি কিছুদিন আগে ইকরার কাছে তিথীর সাথে সম্পর্কের কথা স্বীকার করেছেন এবং ইকরাকে তার ভালো লাগেনা, শুধুমাত্র ছেলের কারণে সংসার করছে এই কথা বলেছেন।

মোদ্দা কথা, তিলে তিলে শেষ করা হয়েছে ইকরাকে।

স্ত্রীর আত্মহত্যার ঘটনায় অভিনেতা জাহের আলভীকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। নিহত ইকরার মা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।

অভিনেতা জাহের আলভী, তার মা ও অভিনেত্রী ইফফাত আরা তিথিকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর পল্লবী থানায় এ মামলা দায়ের করা হয়।

শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় প্রধান আসামি অভিনেতা জাহের আলভী।

ইকরার পরিবারের দাবি, আত্মহত্যার আগে মানসিকভাবে ভেঙে পড়েন ইকরা। তাকে আত্মহত্যার পথে ঠেলে দেন তার বিশ্বাসভঙ্গকারী স্বামী আলভী।

ইকরার পরিবারের আরও দাবি, একমাত্র মেয়ের আত্মহত্যার পেছনে দায়ী তার শাশুড়ি ও স্বামী আলভীর পরকীয়ার সঙ্গী অভিনেত্রী তিথি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *