ঢাকা: ইউনূস ক্ষমতায় বসার পর থেকে সহিংসতা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, হেফাজতে মৃত্যু, সংখ্যালঘু নির্যাতন, রাজনৈতিক সহিংসতায় হত্যা এবং সংবাদপত্রের স্বাধীনতা দমন- ঘটনাগুলো পানির মতো হয়ে গেছে।

প্রতিদিন কোথাও না কোথাও ঘটছেই এগুলো।

গণপিটুনিতে মারা হয়েছে শয়ে শয়ে সাংবাদিক।

২০২৪ সালে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে, সহিংসতায় বহু সাংবাদিক নিহত হয়েছেন।

কোনো অপরাধ কম করতে পারেনি অন্তর্বর্তী সরকার।

এবার আবারো সহিংসতার কবলে পড়লেন সাংবাদিকরা।

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় অন্তত ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।

সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠান শেষ করে ঢাকায় ফেরার প‌থে এই হামলার ঘটনা ঘ‌টে।

চাঁদা না দেয়ায় হামলা করা হয় তাঁদের ওপর।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে বাসটি কিছু সময় রাস্তার পাশে পার্কিং করা হলে স্থানীয় একদল সন্ত্রাসী জোর ক‌রে চাঁদা দাবি করে।

সাংবাদিকরা এর প্রতিবাদ জানালে প্রথমে তর্কবিতর্ক এবং সংঘর্ষের সৃষ্টি হয়। সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এই ঘটনায় শাহেদ ও মহসিনসহ একাধিক সাংবাদিক এবং ক্র্যাবের স্টাফ লাল আহত হন। গুরুতর আহতদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়ে‌ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *