ঢাকা: অবশ্য পুরস্কার বিষয়ে কিছু বলার নেই। পুরস্কারে সব নির্ধারণ হয় না। যাই হোক, আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।

শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াসহ মোট ছয় নারী।

এদিন, রবিবার (৮ মার্চ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-এর উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেয়া হয়।

খালেদা জিয়ার পক্ষে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা গ্রহণ করেছেন তাঁর নাতনি তথা তারেক রহমানের কন্যা ব্যরিস্টার জাইমা রহমান।

পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেয়া হয়। সম্মাননা যারা লাভ করেছেন তাঁরা হলেন:

১. ‘অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার

২. ‘শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন

৩. ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে নুরবানু কবীর

৪. ‘নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী’ ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম

৫. ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *