সৈয়দপুর: সৈয়দপুর শহরের প্রাণকেন্দ্র জিকরুল হক রোডে অবস্থিত ঢাকা ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুনের উৎপত্তি হয় পাশে থাকা তুলা দোকান থেকে। পরবর্তীতে সে আগুন বেড়ে ঢাকা ব্যাংক সহ অন্যান্য দোকানগুলোতে চলে যায়।
নীলফামারীর সৈয়দপুরে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়ে এই আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
জানা গিয়েছে, আগুনের ঘটনায় ভেতরে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আটকা পরেছেন বলে জানা গেছে।
আজ, সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে এই আগুন লাগে।
আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়েছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু হাসেম বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটা এখনো জানা যায়নি। আগুনের লেলিহান শিখা পুরো ভবনে ছড়িয়ে পড়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। কয়েকজন আটকা পড়েছে আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি।
