ঢাকা: হাম যখন ছড়িয়ে পড়েছে, মারা যাচ্ছে একের পর এক শিশু, আর যখন এর প্রাদুর্ভাব বেড়েছে তখনই টিকা নিয়ে দৌড়াদৌড়ি শুরু।

এবার জরুরি পদক্ষেপ হিসেবে আগামি আগামি ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হতে চলেছে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ঢাকার পাশাপাশি ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকাতেও ১২ এপ্রিল থেকে এই টিকা দেওয়া হবে।

এর আগে গত ৫ এপ্রিল থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উচ্চ-ঝুঁকিপূর্ণ উপজেলায় জরুরি ভিত্তিতে এই কার্যক্রম শুরু হয়েছে।

এছাড়া আগামি ২৩ এপ্রিল থেকে দেশের অবশিষ্ট সকল জেলা ও উপজেলায় একযোগে হামের টিকা দেওয়া হবে।

মন্ত্রী জানান, সরকার এবার সরাসরি কোনো কোম্পানি থেকে নয়, বরং ইউনিসেফের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্যাভির সহায়তায় এই টিকা সংগ্রহ করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *