ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে তাঁকে বিদেশে নিয়ে যাওয়া হবে বলে জানা যায়।
বৃহস্পতিবার রাতেই জানা যায়, মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে। ফ্লাইটের সম্ভাব্য সময় আজ, শুক্রবার সন্ধ্যা ৬টা।
শুক্রবার (১৩ মার্চ) তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হবে বলে জানা যায়।
মির্জা আব্বাস গত বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেন। গভীর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে তাঁর শরীরের খোঁজখবর নেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
