ঢাকা: জামাতি নাজমুলের বক্তব্যে ক্ষোভে ফেটে পড়েন ক্রিকেটাররা। বিশ্বকাপে ব্যর্থ হলে ক্রিকেটারদের কাছ থেকে অর্থ ফেরত চাওয়ার ইঙ্গিতপূর্ণ বক্তব্য ক্ষোভের আগুনে ঘি ঢালে খেলোয়াড়দের। এছাড়াও তামিম ইকবালকে তিনি ভারতীয় দালাল আখ্যা দিয়েছেন।

ক্রিকেটাররা ক্রিকেট বয়কটের ডাক দেন এবং নাজমুল ইসলামের প্রকাশ্য ক্ষমা ও বোর্ড থেকে অপসারণ দাবি তোলেন। শেষ পর্যন্ত তাঁকে বিসিবির ফিনান্স কমিটির চেয়ারম্যান পদ থেকে সরানো হয়।

তবে তার পরেই খেলা শুরু হয়। ঘটনার পর থেকেই ক্রিকেটারদের হুমকি দেওয়া হচ্ছে।

ক্রিকেটারদের অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ মিঠুন বিসিবির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের জানান, “আমাদের বলা হচ্ছে, আমরা দালালি করছি, দেশের পরিবেশ নষ্ট করছি। এমনকি হুমকি দেওয়া হচ্ছে, আজকের পর থেকে কোনও ক্রিকেটার বাংলাদেশের মাটিতে সুস্থভাবে হাঁটতে পারবে না।”

তাহলে একবার ভাবুন, দেশের ক্রিকেটাররা নিজের দেশেই তো নিরাপদে নেই।

প্রশ্ন তো এখানে একটাই, বাংলাদেশ বোর্ড আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে, অথচ তারা কি আগে নিজের দেশের মাটিতে ক্রিকেটারদের নিরাপত্তা ও মর্যাদা, সম্মান নিশ্চিত করতে পারছে?

আসিফ নজরুলের মায়া এখন কোথায় গেলো?

এখন যে এই ক্রিকেটাররা নিজের দেশেই হুমকির মুখে পড়েছেন, হত্যার হুমকি দেয়া হয়েছে, এর সমাধান দেবে বিসিবি?

অথচ ভারতে নিরাপত্তা আশঙ্কা রয়েছে এমন রব উঠিয়ে রেখেছেন আসিফ নজরুল।

এখন তো দেখা যাচ্ছে, নিজেদের নিরাপত্তা ই তাঁরা দিতে পারছেন না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *