ঢাকা: টোকাইরা যে দেশ ধ্বংসের কারিগর তা জনগণ খুব ভালোমতো বুঝে ফেলেছে। টোকাইদের ওপর ডিম বর্ষণ হচ্ছে।

দেশ বলছে, এরা যেভাবে দেশের হাল বেহাল করেছে তাতে জনগণ অস্থির।

ঢাকা-৮ আসনে জামায়াত-এনসিপির ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভা চলাকালে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতে রমনা এলাকায় এই ঘটনা ঘটে।ডিম নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, পথসভা চলাকালে ওপর থেকে একাধিক ডিম নিক্ষেপ করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’ স্লোগান দিতে থাকেন।

এদিকে এই অভিযোগ গেছে ছাত্রদলের বিরুদ্ধে। ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে রাজধানীর শান্তিনগরে সড়কে বসে প্রতিবাদ করেছেন ঢাকা-৮ আসনে দশ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

পিঠা উৎসবে কেন তাঁকে ডিম মারা হলো? তার উত্তর কী জানেন পাটোয়ারি?

ঘটনার পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ফকিরাপুল মোড়ে যান নাসীরুদ্দীন পাটওয়ারী। নেতাকর্মী অনুসারীদের নিয়ে তিনি পারাবত হোটেলের সামনে অবস্থান নেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *