ঢাকা: বাংলাদেশে আবার হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অনেক শিশু মারা গিয়েছে মর্মান্তিকভাবে।
জানা গেছে, কেন্দ্রীয় গুদামে হাম-রুবেলার টিকার মজুদ শূন্য। কোন জেলা, উপজেলায় টিকার মজুত শেষ, কোথায় টিকার সরবারহ নাই এসবের কোন তথ্য উপাত্ত নাই।
হামের প্রাদুর্ভাবের অন্যতম কারণ হতে পারে টিকা সরবরাহের সংকট, শুধু তাই নয়, টিকাদান কর্মসূচি বিরোধী ওয়াজ, ধর্মব্যবসা তার আরো একটি কারণ। ঈমানদার ধর্মব্যবসায়ীরা ঈমান রক্ষার ওয়াজ শুনিয়ে, জামাতিদের কারসাজিতে দেশ এখন ভুগছে বিভিন্নভাবে।
নতুন করে হামের টিকা কেনার জন্য ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (২৯ মার্চ) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৫ দিনে হামের প্রবণতা বেড়েছে। তবে এখনো আমাদের সক্ষমতা রয়েছে। সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পাশাপাশি ডিএনসিসি হাসপাতালে হামের জন্য আলাদা কর্নার করা হয়েছে।
জরুরি ভিত্তিতে ৬০৪ কোটি টাকা টিকার জন্য বরাদ্দ দেয়া হয়েছে ঠিক কিন্তু এদিকে তো বাচ্চারা মারা যাচ্ছে। বরাদ্দকৃত টাকা কবে অনুমোদন পাবে, কবে কি হবে?!
মৃত্যু শুরু হওয়ার পর টাকা বরাদ্দ কতটুকু কাজের হবে?
টিকাদানের পুরো ব্যবস্থায় দীর্ঘদিন অসামঞ্জস্য চললে এই ধরনের নির্মুল হয়ে যাওয়া রোগের প্রাদুর্ভাব ঘটে বলে অনেক বিশেষজ্ঞ ধারণা করেন।
অল্প কয়দিনের মধ্যে ৩৫ জন বাচ্চা মারা যাওয়া আর শত শত বাচ্চা আক্রান্ত হওয়া ভীষণ উদ্বেগজনক বিষয়।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বেসরকারি অনুদানের মাধ্যমে ৫টি ভেন্টিলেটর ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে আগামীকাল ৪টি রাজশাহীতে পাঠানো হবে।
মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, স্বাস্থ্য খাতে নতুন নতুন সংকট দেখা দিচ্ছে। সেগুলো মোকাবিলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করব।
