নরসিংদী: আজ নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় সড়ক সম্প্রসারণের নামে ভেঙে ফেলা হয়েছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামের “বীরশ্রেষ্ঠ মতিউর নগর” স্মৃতিস্তম্ভকে।
এই বীরকে পাকিস্তানিরা “গাদ্দার” বলে সম্বোধন করতো, আর আজকে ২০২৬ সালে স্বাধীন দেশের ইউনুস সরকারের কাছেও তিনি বোধহয় তাই হয়ে গেলেন।
একাত্তরের মুক্তিযুদ্ধ পরিচয়কে মুছে দিতে সমস্ত অপকৌশল প্রয়োগ করা হচ্ছে।
রিসেট বাটনে টিপ দিয়ে দেশের কপালে কালি লেপে দিয়েছেন।
২০২৪ সালের ৫ থেকে ১৪ আগস্টের মধ্যে দেশে দেড় হাজার ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে, যার অধিকাংশই মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত।
লেখক তসলিমা নাসরিন তাঁর ফেসবুকে লিখেছেন:
“দেড় বছরে দেশের দেড় হাজার মুক্তিযুদ্ধের ভাস্কর্য ইউনুসের জংগী বাহিনী গুঁড়ো করে দিয়েছে।
একটিই মনুমেন্ট অবশিষ্ট ছিল, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিতে, সেটিও তড়িঘড়ি ভেংগেছে।
পাঠ্য পুস্তক থেকে মুছে দিয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। পারলে সাভারের স্মৃতিসৌধও মাটির সংগে মিশিয়ে ফেলতো।
মুক্তিযুদ্ধে যারা বাংলার ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে, ২ লক্ষ মেয়েকে ধর্ষণ করেছে, তাদের পক্ষ নিয়ে ইউনুস দেশের সর্বনাশ করে গেলেন।
দেশের ভেতর দেশের এত বড় শত্রু এত পাওয়ার পায়নি আগে। উনি একটি ভয়ংকর মিশন নিয়ে ক্ষমতায় চড়েছিলেন। মিশন সাক্সেস্ফুল।
মুক্তিযুদ্ধ মুছে গেছে, জিহাদিরা দেশময় ছড়িয়ে গেছে, জংগিগিরি বৈধ, নারীরা অন্ধকার গুহায় ঢুকে গেছে, দেশ এখন পৃথিবীর নিকৃষ্টতম দেশ”।
