ঢাকা: পেয়ারে পাকিস্তান বাংলাদেশের জন্য কুম্ভিরাশ্রু ফেলছে, গলা ফাটাচ্ছে।
আইসিসির সভায় বাংলাদেশের মুখ পুড়েছে। সেখানে কেবল পাকিস্তানের সমর্থন পেয়েছে। বাকি কোনো দেশ বাংলাদেশকে সমর্থন করেনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নাজম শেঠি মনে করেন, ICC যেন ভারতের ইচ্ছের কাছে নতিস্বীকার না করে। সে জন্য অন্যান্য দেশগুলির বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে তারা ভারতে খেলতে যাবে না। এমন ভাবে কথা হচ্ছে যেন ভারতে পা রাখলেই তাদের মেরে ফেলা হবে।
অথচ এই ক্রিকেটাররা নিজের দেশেই নিরাপদ না।
শনিবার দুপুরে ICC পরিষ্কার জানিয়ে দেয়, টি-২০ বিশ্বকাপে থাকছে না বাংলাদেশ। বদলে খেলানো হবে স্কটল্যান্ডকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, তাদের উদ্বেগ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যথাযথ ভাবে বিবেচনা করছে না। সে কারণেই তারা দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশের প্রতিবাদের প্রেক্ষাপটে PCB সমর্থন জানালেও প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।
বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর পর নজাম শেঠি বলেন, ‘ICC ভারতের প্রতি পক্ষপাতিত্ব দেখানোর পাল্টা অন্যান্য দেশগুলি বাংলাদেশের পক্ষে প্রকাশ্য অবস্থান নেওয়া উচিত।’
এবং তিনি বর্তমান PCB চেয়ারম্যান মোহসিন নকভিকে পাকিস্তানের জাতীয় দলের সর্বোত্তম স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানিয়েছেন।
টেলিকম এশিয়া স্পোর্টসকে নজম শেঠি বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখা বাকি PCB কী সিদ্ধান্ত নেয়। মোহসিন নকভি বিষয়টি বোঝেন এবং সব দিকেই তাঁর দৃষ্টি রয়েছে। তিনি যে সিদ্ধান্তই নেবেন সেটিই সঠিক হবে। পাকিস্তানের পাশাপাশি যদি অন্যান্য দেশগুলোও বাংলাদেশের পাশে দাঁড়ায় তাহলে ICC বুঝবে এটি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।’
