ঢাকা: এত কোটি কোটি টাকা খরচ হচ্ছে আপনারা বিশ্বাস করেন এই গণভোট না হতে পারে?

“তিন হাজার কোটি টাকা খরচ করে হ্যাঁ, না ভোট করছে? মগের মুল্লুক পেয়েছে দেশটাকে। এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু নয়।

প্রশ্নটা হচ্ছে ‘দেশ বাঁচবে তো?’

‘#হ্যাঁ’ অথবা ‘#না’ —

এই শব্দ দু’টার মাঝখানে আজ একটা দেশ শ্বাস নিতে পারছে না। একটা আত্মঘাতী দেশের জন্য।

একটা দেশের মানুষ যখন—চাল কিনতে পারে না, চিকিৎসা করাতে পারে না, ছেলের স্কুলের বেতন দিতে পারে না, কর্মসংস্থান নেই, ব্যবসা নেই, বিনিয়োগ নেই, তখন সেই দেশে কোটি কোটি টাকা খরচ করে রাজনৈতিক প্রদর্শনী করার অর্থই হচ্ছে অর্থনৈতিক আত্মহত্যা।

এই দেশে এখন মানুষের দরকার— রোজগার, চিকিৎসা, একটু ভবিষ্যৎ।

আর এই ইউনুস সরকার দিচ্ছে—
পোস্টার, ব্যানার, স্লোগান এবং সংবিধানবিরোধী গণভোট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় হয়েছিল ২ হাজার ২৭৬ কোটি টাকা। ২০২৪ সালে অনুষ্ঠিত ওই নির্বাচনে গণভোট ছিল না। তবে এবার জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হবে।বাড়ছে খরচ।

কারি কারি টাকা ওড়ানো হচ্ছে। এই নির্বাচনে সরকারের কোষাগার থেকে খরচ হবে মোট ৩ হাজার ১৫০ কোটি টাকা। এ হিসাবে এবার ভোটে ব্যয় বাড়ছে ৮৭৪ কোটি টাকা।

এত টাকা খরচ হচ্ছে না এর জন্য?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *