ঢাকা: ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজে উপস্থিত হয়ে সালাম গ্রহণ করেছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ, বৃহস্পতিবার সকালে স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজে উপস্থিত হন তিনি এবং সালাম গ্রহণ করেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং নবম পদাধিক ডিভিশনের ব্যবস্থাপনায় জাতীয় প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হচ্ছে কুচকাওয়াজ।
প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন—তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি অতিথিরা।
কুচকাওয়াজ প্রদর্শনী অনুষ্ঠান উপভোগ করতে আবালবৃদ্ধবনিতা সবাই জাতীয় প্যারেড স্কয়ারে উপস্থিত হয়েছেন।
