ঢাকা: ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দেশের ৪ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর।

এ জন্য এইসব এলাকার নদীবন্দরগুলোকে হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ, রবিবার (১৫ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম, সিলেট এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *