ঢাকা: আওয়ামী লীগের নেতাকর্মীদের এখনো চলছে গ্রেপ্তারি।
ঢাকার ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় মহিলা আওয়ামী লীগের সাত নেত্রী এবং তাঁদের বহনকারী মাইক্রোবাসের চালককে পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ।
এটাও স্পষ্ট যে, পুলিশ প্রশাসনের মধ্যে জামাতি ঢুকে আছে। এবং সরকারের সাথে হয়তো স্পষ্ট বোঝাপড়া নেই।
শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে তাঁদের গ্রেফতার করা হয়।
পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেন, ভোরবেলা ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোঁরার সামনে থেকে ২০-২৫ জন নারী একটি মিছিল বের করেন।
‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে যায়।
তখনই মহিলা আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেছেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তাঁদের দোষ কী? তাঁরা আওয়ামী লীগ করে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল করে, কাউকে মারে না, মব করে না। কিন্তু তবুও তাদের গ্রেপ্তারি চলছে ইউনূস কালের মতো। এই বিষয়ে তারেক রহমানের অভিমত কী?
