ঢাকা: বাংলাদেশে তরুণ গায়কের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। জাহিদ অন্তুকে কে না চেনেন? সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় ব্যক্তি।

তিনিই যৌন নিপীড়ন করেছেন বলে অভিযোগ!

ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়নের  মামলায় তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার এই আদেশ দেন।

এদিন আসামি জাহিদ অন্তুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই কে এম রাশিদুর রহমান।

অন্যদিকে আসামির আইনজীবী জামিন চেয়ে আবেদন করে, আদালত জামিন শুনানির দিন বৃহস্পতিবার ধার্য করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছর টিএসসিতে গিটার ক্লাস চলার সময় জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় এবং প্রেম হয়। পরবর্তীতে তাদের বিচ্ছেদ হয় এবং যোগাযোগ বন্ধ হয়ে যায়।

অভিযোগে আরও বলা হয়, জাহিদের বাসায় একটি পণ্যের ফটোশুটের কথা থাকায় ২৭ মার্চ সন্ধ্যা ৬টার দিকে তার হোয়াটসঅ্যাপ নম্বরে কথা হয় এবং বাসায় যেতে বলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি গুলশানের জাহিদের বাসায় যান।

সেখানে জাহিদ তার ইচ্ছার বিরুদ্ধে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। তিনি বাধা দিলে জাহিদ তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার মুখ, গলা ও মাথায় জখম হয় বলে অভিযোগ করেছেন এই শিক্ষার্থী।

ঐ শিক্ষার্থী কৌশল করে জাহিদের বাড়ি থেকে বের হয়ে আত্মীয়দের সাহায্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *