নারায়ণগঞ্জ: কর্মকর্তারা কাজ না করতে, না করতে এখন আর আলস্য ভেঙে অফিসে আসতে পারেন না সময়মতো।

প্রায়ই অভিযোগ আসে, কর্মকর্তাদের ব্যবহার, তাদের আসা যাওয়ার সময় কোনোটাই ঠিক নেই। অবশ্য এতদিন তো সরকার বলতেই কিছু ছিলো না দেশটায়। এখন নির্বাচিত সরকার এসেছে। এইসব বিষয়ে কড়াকড়ি হলে ভালো।

আজ, বুধবার (৪ মার্চ) সকাল ৯টা, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে হঠাৎ পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী কায়সার। তবে সেটি তখনও ছিল তালাবদ্ধ। যা যথারীতি হয়, সময় গময় নেই।

নির্ধারিত সময়ে অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। প্রান্তিক পর্যায়ে জনগণ যে সেবা পাওয়ার অধিকার রাখেন, তা নিশ্চিত করতেই এ ধরনের র‌্যান্ডম পরিদর্শন।

তবে একদিন পরিদর্শন কিংবা ক্ষোভেই যেন শেষ না হয়, জনগণ তাই প্রত্যাশা করে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাউকে না জানিয়েই হঠাৎ স্থানীয় ভূমি কার্যালয়ে পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী।

তবে প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর এক ব্যক্তি এসে কার্যালয়ের তালা খুলে দেন। এরপর প্রতিমন্ত্রী ভেতরে প্রবেশ করেন। তবে তখনো কোনো কর্মকর্তা উপস্থিত হননি।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, এটা র‌্যান্ডম সিলেক্টেড অফিস। আমরা ভূমি অফিসে অপেক্ষা করছি। এখানকার কর্মকর্তারা এলে তাদের কাগজপত্র, সেবার মান, কী কী পেন্ডিং আছে—সব আমরা পর্যবেক্ষণ করব।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ৯টা ১০ বাজে, কেউ আসেননি। যদিও ৯টায় অফিস খোলার কথা ছিল। এটা পুরোপুরি অগ্রহণযোগ্য।

তিনি জানান, এ ধরনের আকস্মিক পরিদর্শন সারাদেশে অব্যাহত থাকবে, যাতে প্রান্তিক জনগণ নির্ধারিত সময়েই কাঙ্ক্ষিত সেবা পান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *