ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
উল্লেখযোগ্য যে, দেশে ফিরেছেন ১৭ বছর পর তারেক রড়মান। দেশে ফেরার পর এটাই হতে যাচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে হবে এই বৈঠক।
জানা যাচ্ছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে গত বছরের মে মাসে লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক হয়েছিল।
