চট্টগ্রাম: চট্টগ্রামে রাজনৈতিক সভায় মর্মান্তিকভাবে মারা গেলো এক কিশোর।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি সমাবেশ ঘিরে মিছিলের ভিডিও ধারণ করার সময় সড়কে পড়ে গিয়ে এক কিশোর মারা গেছে।

রবিবার নগরীর স্টেডিয়াম সংলগ্ন হল টোয়েন্টিফোরের সামনে আচমকা ঘটে যায় ঘটনাটি।

কিশোরের বয়স ১৪, নাম সাইদুল ইসলাম চিশতী। তার বাড়ি নগরীর এনায়েত বাজার ডায়াবেটিক হসপিটাল সংলগ্ন এলাকায়।

সাইদুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

‎চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল মালেক বলেন, মিছিল চলাকালে চিশতী মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিল।

এ সময় হঠাৎ পেছন দিকে ঘুরে সে সড়কে পড়ে যায়। পড়ে যাওয়ার পরপরই তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *