ঢাকা: দেশের অর্থনীতি এখন শুধু মন্দায় নেই, এটা প্রায় মৃত। তবে উপদেষ্টারা গান গেয়ে চলেছেন সব ঠিক আছে কোনো সমস্যা নেই।

জুলাইয়ের রক্তাক্ত দাঙ্গার মধ্য দিয়ে যারা ক্ষমতা দখল করেছে, তাদের হাতে গত ছয় মাসে অর্থনীতির যে দশা হয়েছে, তার জন্য মুহাম্মদ ইউনুস আর তার অবৈধ সরকার সরাসরি দায়ী।

দেশের ব্যবসায়ীরা নতুন করে পণ্য আনার সাহস পাচ্ছেন না। ব্যাংকগুলো ঋণ দিতে ভয় পাচ্ছে। রফতানিকারকরা নতুন অর্ডার নিতে দ্বিধা করছেন। এর কারণ কী? কেন?

দেশে একটা নির্বাচিত সরকারকে রাতারাতি উৎখাত করে ফেলা হয়েছে। সেখানে কে ভরসা পাবে?

শ্রমিকদের ভবিষ্যৎ কর্মসংস্থান বন্ধ হয়েছে। কারখানা বন্ধ, গার্মেন্টস বন্ধ।

অর্থ উপদেষ্টা যতই বলুন না কেন অবস্থা ভালো, বাস্তবতা ভিন্ন।

এর আগে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন শিল্প ও ব্যবসা-বাণিজ্য এখন আইসিইউতে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ যা বললেন একবার দেখি:

তিনি বলেছেন, পরবর্তী নির্বাচিত সরকারের জন্য দেশের অর্থনীতিকে ‘সন্তোষজনক ও স্থিতিশীল’ অবস্থায় রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

তাঁদের একটা কথা বলতে হয়, বলে দিচ্ছেন। জনগণ কোন হালে আছে এসব তো তাদের দরকার নেই।

মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, আমি মনে করি, আমরা অর্থনীতিকে একটি সন্তোষজনক অবস্থায় রেখে যাচ্ছি। পরবর্তী সরকার দায়িত্ব নিলে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়তে হবে না। অর্থনীতি আর আগের মতো ভঙ্গুর বা অস্থিতিশীল অবস্থায় নেই। ভবিষ্যৎ সরকারের জন্য অর্থনৈতিক ভিত্তি স্থিতিশীল করা হয়েছে।

সরকার রেকর্ড পরিমাণ ঋণ নিয়েছে কি না— এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ঋণগ্রহণ বেড়েছে ঠিকই। তবে, উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধও করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *