ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপি এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে।
প্রায় দেড় বছর পর নির্বাচিত সরকার হতে যাচ্ছে। জনগণের প্রত্যাশা বহু আছে।
বিএনপি দক্ষ ও বিতর্কমুক্ত মন্ত্রিসভা গঠন করতে চায়। এই জন্য গুরুত্বপূর্ণ পদে খুব সতর্কভাবে প্রার্থী বাছাই করা হচ্ছে।
জানা যাচ্ছে, এমন একটি মন্ত্রিসভা গঠন করা হবে, যা জনগণের কাছে ইতিবাচক বার্তা দেবে।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার আগে তারেক রহমান বিষয়টি নিয়ে আলোচনা করছেন।
নতুন মন্ত্রিসভায় ২০০১ সালের সরকারের সাবেক মন্ত্রী, দলের স্থায়ী কমিটির সদস্য এবং সাথে অবশ্যই নতুন মুখ—সবাইকে বিবেচনায় নেওয়া হচ্ছে।
তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ অন্তত পাঁচটি মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।
প্রবীণ নেতারা যেমন- ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন।
নতুন মন্ত্রী পরিষদ (সম্ভাব্য)
রাষ্ট্রপতি – ড. খন্দকার মোশাররফ
স্পিকার – এডভোকেট জয়নুল আবেদীন / নিতাই রায় চৌধুরী
১। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা – তারেক রহমান
২। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন – মির্জা ফখরুল
২। স্বরাষ্ট্রমন্ত্রী- সালাউদ্দিন আহমেদ
প্রতিমন্ত্রী – শহীদ উদ্দিন চৌধুরী এনি
৩। পররাষ্ট্র – আমির খসরু
প্রতিমন্ত্রী – ড. হুমায়ুন কবির
৪। অর্থ- ড. রেজা কিবরিয়া
৫। শিক্ষা- আনম এহসানুল হক মিলন
প্রতিমন্ত্রী – সাঈদ আল নোমান
৬। আইন মন্ত্রনালয় – সাবেক এটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান
৭। তথ্য মন্ত্রনালয়- আন্দালিব রহমান পার্থ
প্রতিমন্ত্রী- ড. মাহদী আমিন
৮। পরিকল্পনা – ড. আব্দুল মঈন খান
৯। বানিজ্য মন্ত্রনালয় – আব্দুল মুক্তাদির
১০। শিল্প মন্ত্রণালয়- আব্দুল আউয়াল মিন্টু
১১। নৌ পরিবহন – মেজর হাফিজ
১২। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় – নজরুল ইসলাম খান
১৩। পানি সম্পদ – আসাদুল হাবিব দুলু
১৪। মুক্তিযুদ্ধ – ফজলুর রহমান
১৫। সড়ক পরিবহন ও সেতু- আমান উল্লাহ আমান
১৬। সংস্কৃতি – জোনায়েদ সাকি
১৭। স্বাস্থ্য মন্ত্রণালয় – ডা: এ জেড এম জাহিদ
১৮। যুব ও ক্রীড়া- আলি আজগর লবি
১৯। ধর্ম মন্ত্রনালয় – শামীম কায়সার লিংকন
২০। বিমান পরিবহন ও পর্যটন – আলতাফ হোসেন চৌধুরী
২১। বিদ্যুৎ ও জ্বালানি – ইকবাল হাসান মাহমুদ টুকু
২২। কৃষিমন্ত্রী – শামসুজ্জামান দুদু
২৩। গৃহায়ণ ও গণপূর্ত – মির্জা আব্বাস
২৪। ডাক ও টেলিযোগাযোগ – নুরুল হক নূর
২৫। রেলপথ – গয়েশ্বর চন্দ্র রায়
২৬ জনপ্রশাসন – ড. ইসমাইল জাবিউল্লাহ
২৭। সমাজকল্যান – রুহুল কবির রিজভী
২৮। পার্বত্য চট্টগ্রাম- দীপেন দেওয়ান
