মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দুই চোরকে পিটিয়ে হত্যা করে ফেলেছে স্থানীয়রা। আবারো ঘটলো মব ভায়োলেন্সের মতো ঘটনা।

এই ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে জয়মন্টপ ইউনিয়নের সজের মোড়া তিন রাস্তার মোড়ে।

যাদেরকে হত্যা করা হয়েছে, তাঁরা হলেন- ছয়আনি গ্রামের বান্দু মিয়ার ছেলে দীন ইসলাম (২২), পাশের দশানী গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (২৭)।

স্থানীয়রা ঘটনা সম্পর্কে বলেন, রাতে জয়মন্টপ ইউনিয়নের ইমামনগর গ্রামের ইউনুস মিয়ার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে তালা ভাঙার চেষ্টা করে পাঁচজনের একটি চোরের দল।

তবে আওয়াজ পেয়ে বাড়ির লোকজন চিৎকার করতে থাকে। তখনই গ্রামের লোকজন জড়ো হয়ে যায়।

গরুচোর পাঁচজনের মধ্যে দুজনকে ধরে বেদম মার মারে।

গুরুতর আহত অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

জানা গেলো, মৃত এই দুইজনের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। তা মামলা থাকলে এরা এতদিন বাইরে কি করে সেটাই প্রশ্ন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *