ঢাকা: দুরন্ত গতিতে এসে তারেক রহমানের গাড়িতে সাদা খাম লাগিয়েই চম্পট দিলেন এক বাইক আরোহী।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের মধ্যে ঢুকে তাঁর চলন্ত গাড়িতে টেপ দিয়ে সাদা খামটি লাগিয়ে দ্রুত বেগে চলে গেলেন আগন্তুক।
আর এই খাম লাগানোর সময় তারেক রহমান গাড়িতেই ছিলেন। তবে কে যে এমন কাজ করলো , প্রশাসন এখনো শনাক্ত করতে পারেনি।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, গত বুধবার রাতে তারেক রহমান যখন তাঁর কার্যালয় থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন, তখন রাত পৌনে ১২টা নাগাদ গুলশান ৬৫ নম্বর সড়কে এলে আচমকা ঘটনাটি ঘটে।
ঘটনার পর গুলশান থানা-পুলিশ নিজেরাই থানায় একটি জিডি করেছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, এটা কেন, কী উদ্দেশ্যে করল, সেটা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
খাম তো আর খালি খাম থাকবে না, খামে কী লেখা ছিল বা কী আছে, সেটা নাকি পুলিশ জানে না। ওটা সিএসএফের কাছে আছে।
