ঢাকা: ঢাকার উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গিয়েছে।
তবে আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা যায়নি।
সন্ধ্যা ৬টা ৮ মিনিটে কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
