ঢাকা: তারেক রহমান প্রধানমন্ত্রীর চেয়ারে বসতেই, ঢাকা হয়ে আগরতলা এবং কলকাতার মধ্যে বাস পরিষেবা শীঘ্রই আবারো চালু হতে চলেছে। শনিবার, বাসের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে।
বিগত প্রায় দেড় বছরের বেশি সময় ধরে তথা আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে।
এরপর এলো অন্তর্বর্তীকালীন সরকার। ইউনূস তো দেশকে অর্ধেক পাকিস্তান বানিয়েই ফেলেছেন।
এখন নির্বাচিত সরকার এসেছে। দুই দেশের সম্পর্ক জোড়া লাগাতে আগ্রহী তারেক রহমান এবং ভারতও।
পরিস্থিতির কিছু উন্নতি হতে দেখা গেছে। ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারপরেই আবার আগরতলা থেকে কলকাতা পর্যন্ত বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
যাত্রীরা খুশি যে দেশের উপর দিয়ে কলকাতা-আগরতলা বাস পরিষেবা ফের চালু হতে চলেছে। ইতিমধ্যে পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে ত্রিপুরায়।
শনিবার আগরতলার কৃষ্ণনগর ডিপো থেকে একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। আপাতত দুই-তিন দিন এই রকম ভাবে পরীক্ষামূলক যাত্রা চলবে।
পরে পরিস্থিতি বুঝে সপ্তাহে তিন দিন করে এই বাস পরিষেবা শুরু হবে।
উল্লেখযোগ্য যে, কলকাতা-আগরতলা এই বাস পরিষেবা আগেও চালু ছিল। তবে বাংলাদেশে জঙ্গীপনা, রাজনৈতিক অস্থিরতার মাঝে সাময়িক ভাবে বন্ধ হয় হয়ে যায়।
২০০১ সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে হওয়া দ্বিপাক্ষিক চুক্তির আওতায় এই পরিষেবা ফের চালু হয়েছে।
