ঢাকা: আসিফ মাহমুদ তার অতীত ভুলে গিয়েছেন। পান্তা ভাত, আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া, পায়ে হাওয়াই চটি পরা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ওয়েস্টিনে এখন হাঁসের মাংস খায়!
এই দেশের জনগণের যা দেখার বাকি ছিলো তা দেখিয়ে দিয়েছে উপদেষ্টারা।
আসিফ মাহমুদ সাইবার দুর্বৃত্ত পালে মাসে বিশ-তিরিশ লক্ষ টাকা খরচ করে! অথচ সেই আসিফ মাহমুদ নিজেকে ‘সাধু’ প্রমাণ করতে সংবাদ সম্মেলনে জানান তাঁর স্ত্রীর ব্যাংকে নাকি মাত্র ৬১৩ টাকা আছে!
দুর্নীতির বরপুত্রের যদি এই অবস্থা হয় দেশের জনগণের কী অবস্থা!
এতো কম টাকা জমা খরচে হিসাব খুলে রাখা যায়? জমা পাঁচশ পনেরো। দুই টাকা উত্তোলন? দুই টাকা? কী হয় দুই টাকায়?তারপর ৯৮ টাকা বাড়ে। ৬১৩ টাকা।
৬১৩ টাকার জন্য কেউ খাতা খুলে রাখে?
‘আসিফ মাহমুদ’ এর নিজের ব্যাংক একাউন্টে “৯ লাখ ৭৮ হাজার” টাকা আছে আর তাঁর স্ত্রীর একাউন্টে মাত্র ৬১৩ টাকা…!!
সাবেক উপদেষ্টার বউ, যার স্বামীর একাউন্টে লাখ লাখ টাকা আছে অথচ তার একাউন্টে মাত্র ৬১৩ টাকা এটা কিন্তু একটু ল’জ্জার ই বটে…!!
দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের ও পরিবারের ব্যাংক হিসাব প্রকাশ্যে এইভাবেই তুলে ধরেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য উপস্থাপন করেন।
আসিফ মাহমুদ জানান—
তাঁর বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমা রয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা। তবে বাবার নামে ১০ লাখ টাকার সার্ভিস লোন রয়েছে, যার মধ্যে এখনো বাকি ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা। জমাকৃত অর্থ থেকে ঋণের পরিমাণ বাদ দিলে বাবার হিসেবে এখনো ৮২ হাজার ৪৫ টাকা দেনা রয়েছে।
তার মায়ের অ্যাকাউন্টে রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৬১৩ টাকা।
তিনি জানান, বর্তমানে সোনালি ব্যাংক-এর সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ৯ হাজার ৯৩০ টাকা।
১৬ মাস উপদেষ্টা থাকাকালে প্রাপ্ত বেতন-ভাতা, সরকারি পাঁচটি বিদেশ সফরের টিএ-ডিএ এবং অন্যান্য সরকারি ভাতা তার সেলারি অ্যাকাউন্টে জমা হয়েছে।
তিনি দাবি করেন— সরকারে যোগদানের আগে তার অ্যাকাউন্টে ছিল ৫০ হাজার টাকা। উপদেষ্টা থাকাকালে মোট জমা হয়েছে ৮৫ লাখ ৮১ হাজার টাকা। উত্তোলন হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। বর্তমানে অ্যাকাউন্টে রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা।
এইভাবে দুর্নীতি বেরোবে? দুর্নীতির টাকা কি তিনি ব্যাংকে রাখবেন? তদন্ত সুষ্ঠুভাবে হতে হবে।
