ঢাকা: আগেই বলেছিলাম, বিচারপতি মানিকের জামিন নিয়ে এত নাচানাচির কিছু হয়নি। কারণ পরিস্থিতি সেই আনন্দের পর্যায়ে যায়নি।

একদিকে জামিন, আরেকদিকে গ্রেপ্তারি। এখনো আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে চলছে নির্যাতন আর ভুয়া মামলা।

বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক গাজী আশিকুর রহমান বাশারকে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে জনগণ। রাজনীতি করা যদি অপরাধ হয় তাহলে বাংলাদেশে যারা রাজনীতি করছেন সবাই অপরাধী। কেবল আওয়ামী লীগ অপরাধী হবে কেন?

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার গিমাডাঙ্গা গ্রামের নতুন বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিন বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার গাজী আশিকুর রহমান (বাশার) টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার
সম্পাদক এবং গিমাডাঙ্গা এলাকার মৃত ফুলমিয়া গাজীর ছেলে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, গাজী আশিকুর রহমান বাশারের বিরুদ্ধে দায়ের করা একটি প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ড দেন আদালত।

এরপর থেকে তিনি পলাতক ছিলেন। আজ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বশার গাজীকে গ্রেপ্তার করে পুলিশ।

বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *