রাঙামাটি: কাপ্তাইয়ে আওয়ামী লীগ নেতার ওপর বর্বর হামলা হয়। দেশবিরোধী চক্রের চক্রান্ত উন্মোচিত হচ্ছে?

অপশক্তির বর্বরতা যে এখনো শেষ হয়নি তার প্রমাণ এগুলো।

রাঙামাটি কাপ্তাইয়ে রাতের আঁধারে মো. মামুন (৪২) নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কেপিএম এলাকার সিনেমা হল সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।

আহত নেতা মো. মামুন উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।

তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদেও দায়িত্ব পালন করছেন।

এটি বাংলাদেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা এবং সাংবিধানিক রাজনীতির ওপর নগ্ন হামলা।

এই হামলার ধরন, সময় এবং পদ্ধতি স্পষ্ট করে দেয়—এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হামলা।

চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘ইউপি সদস্য মামুন রাত সাড়ে ৮টার সময় স্থানীয় ঠিকাদার নুরুল্লাহ ভূঁইয়ার জানাজা শেষে বাসায় ফেরার পথে কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী তাকে রামদা ও ধারালো অস্ত্র দিয়ে মাথা, হাত ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে পালিয়ে যায়।’

স্থানীয় লোকেরাই গুরুতর জখম অবস্থায় মামুনকে উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তাঁর অস্ত্রোপচার হয়েছে। তবে আসামিদের পরিচয় নাকি এখনো পুলিশ পায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *