ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বাংলাদেশের সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ অধ্যাপক সাখাওয়াত আলী খান মারা গিয়েছেন। দেশ থেকে গুণী জায়গাগুলো শূন্য হয়ে যাচ্ছে ধীরে ধীরে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

রবিবার (৯ মার্চ) এক শোকবার্তায় দলটি তার কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ।

শোকবার্তায় বলা হয়, অধ্যাপক সাখাওয়াত আলী খান বাংলাদেশে পেশাদার সাংবাদিকতার বিস্তৃতি এবং এই ডিসিপ্লিনের শিক্ষার প্রসারে অতুলনীয় ভূমিকা রেখেছেন।

তাঁর বিদ্যায়তনিক অবদান ও সামাজিক কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আওয়ামী লীগের নেতারা বলেন, দেশের গণমাধ্যম শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

বিবৃতিতে অধ্যাপক সাখাওয়াত আলী খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *