Oplus_131072

ঢাকা: জাতির শ্রেষ্ঠ সন্তান মানুষ গড়ার কারিগর হাসমত উদ্দিন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় সাব্বির আহমদ মানিক মারা গিয়েছেন। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ।

ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার (২ বার) বীর মুক্তিযোদ্ধা সাব্বির আহমেদ মোস্তফা মানিকের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক প্রকাশ করেছে।

এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।

বীর মুক্তিযোদ্ধা সাব্বির আহমেদ মোস্তফা মানিক মঙ্গলবার তথা ২৪ মার্চ বিকেলে মারা গিয়েছেন।

জানা যায়, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭২ বছর। সংসারে রেখে গেছেন পরিবার-পরিজন-সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সঙ্গে সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *