ঢাকা: এখন আর কারো আসমান কাঁপে না। এখন বিনা অপরাধে মিথ্যা মামলায় বছরের পর বছর কারাগারে থাকলে কোনো বৈষম্য হয় না। এই হলো কঠিনতম বৈষম্য ঘেরা নতুন বাংলাদেশ!
আওয়ামী লীগের নেত্রী আইভির জামিন স্থগিত হয়ে গেছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ মার্চ) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দিয়েছেন। ৯ মার্চ নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন রেখেছেন আদালত।
প্রসঙ্গত, এর আগে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ ২৬ ফেব্রুয়ারি তাঁর জামিন দেন।
পাঁচ মামলার মধ্যে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আইভীকে। সেগুলো- ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা।
হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার দেওয়ার অভিযোগে অপর মামলাটি হয় সদর মডেল থানায়।
