ঢাকা: নারীর ক্ষমতায়ন কী জিনিস? নারীর ক্ষমতা, নারীর মেধাকে তো বরাবর অস্বীকার করে পুরুষরা, পুরুষ নেতারা।

নারীর ক্ষমতা কী ফ্যামিলি কার্ড দিয়ে হবে? শেষ পর্যন্ত বুঝি তাই ভাবলো বিএনপি সরকার।

নারীর ক্ষমতায়ন কোনোদিন এভাবে সম্ভব নয় যতদিন নারী ধর্ষিতা হবে, যতদিন নারীকে দুর্বল ভাবা হবে, যতদিন নারীকে পুরুষরা নির্যাতন করবে, যতদিন নারী পরিবারে অবহেলিত হবে!

নারীর সামাজিক, অর্থনৈতিক দিকগুলো সরকারের ভাবতে হবে। মেয়ে শিশু যদি নির্যাতিত হয়ে কাটা গলা নিয়ে বাঁচার জন্য হেঁটে যায় সেই সমাজ কবে নারীর ক্ষমতায়ন দেখবে?

আজ, দেশের নারীপ্রধান পরিবারগুলোর জন্য বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালু করা হলো।

কিন্তু ফ্যামিলি কার্ডের সাথে নারীর ক্ষমতায়নের কী সম্পর্ক?

আজ মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

তিনি বলেন, এখন ১৪ জায়গায় কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে সবার কাছে তাঁরা এই কার্ড নিয়ে যেতে পারবেন বলে আশাবাদী।

মির্জা ফখরুল আলমগীর যা বললেন একটু দেখবো:

নারীর ক্ষমতায়ন করাই ‘ফ্যামিলি কার্ডের’ মূল লক্ষ্য বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, “বাড়ির প্রধান নারীরাই এই ‘ফ্যামিলি কার্ডটা’ পাবেন। তিনি এই কার্ডটা কী কাজে ব্যবহার করবেন সেটা পরের ব্যাপার। কিন্তু উনার হাতে একটা কার্ড থাকবে। এটা হচ্ছে সোজা হিসাব। যেটা আমি বললাম- নারীদের ক্ষমতায়ন করা। তার হাতে একটা অস্ত্র তুলে দেওয়া যে, আমার শক্তি আছে, আমার ‘ফ্যামিলি কার্ড’ আছে।”

মঙ্গলবার ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ঈদগাঁহ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রহিমানপুর ইউনিয়নের ২ নম্বর ও
ওয়ার্ডের ৫৯০ নারীর মাঝে ‘ফ্যামিলি কার্ড’ করেন মির্জা ফখরুল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *