ঢাকা: ঠিক জঙ্গী ইউনূসের কায়দায় চলেছে বিএনপি সরকার। জামাত শিবিরের কথায় এখন ওঠাবসা শুরু করেছে বিএনপি। একের পর এক যেসব কাণ্ড ঘটাচ্ছে তারেক রহমানের সরকার, তা হয়তো এইবার বসার আগে কেউ ভাবেইনি।

আওয়ামী লীগের বিরুদ্ধে ইউনূস যেমন ছড়ি চালিয়েছিলেন, তেমনটাই চালাচ্ছেন তারেক। ১৭ বছর লন্ডনে থেকেও তিনি সূক্ষ্ম রাজনীতিটা শিখতে পারেননি। সেইতো বাঁধা পড়লেন জামাতের সাথেই।

এবার কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মিথ্যা, বুজরুকি মামলায় গ্রেপ্তার হলেন তিনি।

পুলিশ জানায়, লালমনিরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল তথ্যপ্রযুক্তির সাহায্যে নাকি ঢাকায় অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে।

শিরীন শারমিনকেই যেভাবে গ্রেপ্তার করা হলো, হেনস্থা করা হলো তারপর আর কিছু বলার থাকে না।

আর রুমীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুর কোতয়ালি এবং ঢাকার মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় হত্যা, নাশকতা ও প্রতারণার অভিযোগে মোট পাঁচটি মামলা রয়েছে।

সফুরা বেগম রুমী লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও দায়িত্বে ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *